আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়েতে কৌশলগত বি-ওয়ান বোমারু বিমান পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস এক টুইটার বার্তায় লিখেছে, মার্কিন বিমান বাহিনীর এ সংক্রান্ত সিদ্ধান্ত উত্তর ইউরোপে শান্তি, নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

দূতাবাস আরও বলেছে, আমেরিকার এসব বোমারু বিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে বলে তা মোতায়েন করা হলে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। মার্কিন বিমান বাহিনীর প্রধান চার্লস ব্রাউন গত বৃহস্পতিবার বলেছিলেন, তার বাহিনী শিগগিরই নরওয়েতে সাময়িকভাবে বি-ওয়ান বোমারু বিমান মোতায়েন করার কাজ শুরু করবে।

তিনি মার্কিন বিমান বাহিনীর এ সিদ্ধান্তকে বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার ফসল বলে দাবি করেন। তিনি এমন সময় এ দাবি করেন যখন রুশ কূটনীতিকরা রাশিয়া-ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে যেকোনও অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা