আন্তর্জাতিক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আদালতে তলব

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০১৮ সালের একটি মানহানির মামলার শুনানিতে সশরীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

বিধাননগর আদালত এবং আগামী ২২ ফেব্রুয়ারি অমিত শাহকে আদালতে হাজির হতে নির্দেশটি দিয়েছে।

বিজেপির আইনজ্ঞ সেলের সদস্য বাগিশ ঝা এই তলবি নোটিসের কথা স্বীকার করে বলেন, আইনি খুঁটিনাটি বিচার করে দেখা হচ্ছে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচাৰ্য বলেন, তৃণমূল এতটাই অসহায় অসহিষ্ণু হয়ে গেছে যে সব বিজেপি নেতার বিরুদ্ধেই তারা মামলা করছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারা বাদ দিলো না।

নিজেদের সমালোচনা হলেই তারা ভাবছে এই বুঝি মানহানি হল। ২০১৮ সালে বিজেপির একটি যুব সমাবেশে অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মানহানি করেছেন বলেই বিধানগর থানায় মামলাটি দায়ের হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা