আন্তর্জাতিক

কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলে জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। এছাড়া কাশ্মীরে নতুন ভূমি আইনের ফলে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ সঙ্কুচিত হবে বলে তারা সতর্ক করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, গত বুধবার আফ্রিকান, ইউরোপীয়ান এবং ল্যাটিন আমেরিকার ২৪টির বেশি দেশের দূতরা বিতর্কিত অঞ্চলটির পরিস্থিতি মূল্যায়নে সরকার পরিচালিত ভ্রমণে পরিদর্শন করেন। তাদের পরিদর্শনের একদিন পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের এই বিবৃতি আসলো।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় পরিচয়ের প্রতি শ্রদ্ধা রাখতে নির্দিষ্ট স্বায়ত্তশাসন দিয়েই জম্মু এবং কাশ্মীর প্রদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল।

জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিশেষ দূত ফার্নান্দ ডি ভ্যারেন্স এবং ধমীয় বিশ্বাস ও স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত আহমেদ শহীদ বিবৃতিতে আরও বলেন, `স্বায়ত্তশাসন হারানো এবং দিল্লির প্রত্যক্ষ শাসন জারি; জম্মু কাশ্মীরের নাগরিকদের নিজস্ব কোনো সরকার নেই এবং সংখ্যালঘু হিসেবে সুরক্ষা নিশ্চিত করতে তারা আইন প্রণয়ন এবং সংশোধন করতে পারবে না বলে ইঙ্গিত দেয়।‘

কাশ্মীর হিমালয় অঞ্চলে অবস্থিত একটি এলাকা যেটিকে ভারত ও পাকিস্তান দুই দেশই নিজেদের বলে দাবি করে। একসময় জম্মু ও কাশ্মীর হিসেবে পরিচিত রাজ্যটি ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে উপমহাদেশের স্বাধীনতা লাভের সময় ভারতের সাথে যুক্ত হয়।

২০১৯ সালের আগস্ট মাসে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকার সংবিধানের ৩৭০ ধারা রদ করে। এই ধারায় কাশ্মীরের বিশেষ ধরণের স্বায়ত্তশাসন ভোগ করার অধিকার ছিল ফলস্বরুপ জম্মু ও কাশ্মীর নাগরিকত্ব, সম্পদের মালিকানা এবং মৌলিক অধিকার সংক্রান্ত আইন নিজেরা তৈরি করার ক্ষমতা রাখতো।

৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সরকার ভারতপন্থি রাজনৈতিকসহ কাশ্মীরের হাজার হাজার মানুষকে আটক করে, ইন্টারনেট বন্ধ রাখে। চলতি মাসে কাশ্মীরে উচ্চগতির ইন্টানেট চালু করা হয়।

হিন্দুত্ববাদী মোদী সরকার ৩৭০ ধারা বিলোপের পাশাপাশি ভূমি এবং বাসস্থান আইনে পরিবর্তন করে। পূর্বে কাশ্মীরের বাইরে কেউ অঞ্চলটিতে জমি কিনতে পারতো না। কিন্তু নতুন আইনের ফলে সমগ্র ভারতীয়দের জন্য কাশ্মীরে জমি কেনার পথ উন্মুক্ত হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা