আন্তর্জাতিক

জরিমানা হিসেবে চুমু নিয়ে বিপাকে পুলিশ

সান নিউজ ডেস্ক : পৃথিবীর সব দেশেই যেমন আইন আছে, তেমনি আইন অমান্য করার মানুষের সংখ্যাও কম নয়। নিয়ম অমান্য করলে শাস্তি ও জরিমানার বিধানও থাকে। এজন্য কাজ করেন আইন শৃঙ্খলাবাহিনী।

সম্প্রতি করোনা মহামারির আইন অমান্য করায় এক নারীর কাছে জরিমানার পরিবর্তে চুমু নিয়ে বিপাকে পড়েছেন পেরুর এক পুলিশ। শাস্তিস্বরূপ তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর রাজধানী লিমাতে এক নারী করোনা ভাইরাসের কারণে আরোপ করা বিধি নিষেধ অমান্য করেন। পরবর্তী সময়ে এক পুলিশ তার কাছে গেলে এই নারী জরিমানার পরিবর্তে চুমু দেওয়ার প্রস্তাব দেয়। পুলিশও এতে রাজি হন।

কিন্তু বিধি বাম। এক ভিডিও ফুটেজে তাদের এই কীর্তি ধরা পড়ে। পরবর্তী সময়ে সেই ফুটেজ স্থানীয় সংবাদ মাধ্যমের হাতে পৌঁছালে এটি নিয়ে হইচই শুরু হয়। এরপর সেই পুলিশকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে তদন্ত শুরু চলছে।

স্থানীয় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ইবিরো রদ্রিগেজ বলেন, ‘আমাদের মেয়র লুইস মোলিনা ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। কিছু আইন অমান্য হয়েছে। ওই যুবতী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি আইন অমান্য করেছেন। এরপর এই পুলিশ মাস্ক খুলে নারীটিকে চুমু খেয়েছে। এই ধরনের কাজ খুবই গুরুতর। এজন্য তাকে বরখাস্ত করা হয়েছে।’

করোনা ভাইরাসে বেশ ঝুঁকিতে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। সেখানে এখন করোনার সেকেন্ড ওয়েভ চলছে। করোনা মহামারি শুরুর পর এখন পর্যন্ত আক্রান্ত হয়ে দেশটিতে ৪৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা