আন্তর্জাতিক

ভ্যাকসিন মজুদ করছে ধনী দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোটি কোটি ডোজ ভ্যাকসিন মজুদ করতে যাচ্ছে বিশ্বের ধনী দেশগুলো। এর ফলে করোনা ভাইরাস মহামারি ঠেকাতে দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পেতে জটিলতায় পড়তে পারে।

শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) একটি দারিদ্র্য বিরোধী সংস্থার প্রতিবেদনে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ওয়ান ক্যাম্পেইন নামের সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ধনী দেশগুলোর উচিত দরিদ্র দেশগুলোকে অতিরিক্ত ভ্যাকসিন দেওয়া যাতে করে মহামারি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ গতি পায়।

সংস্থাটি আরও বলছে, এমনটি করতে ব্যর্থ হলে ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে বিশ্বের কয়েক কোটি মানুষকে সুরক্ষা দিতে অস্বীকৃতি জানানো এবং মহামারি দীর্ঘায়িত হবে।

প্রতিবেদনটিতে বিশ্বের শীর্ষ ৫টি করোনা ভ্যাকসিন উৎপাদনকারী ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকা, জনসন এন্ড জনসন ও নোভাভ্যাক্সের সঙ্গে ধনী দেশগুলোর চুক্তি পর্যালোচনা করা হয়েছে।

এতে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এরই মধ্যে ৩০০ কোটির বেশি ডোজ পাওয়া নিশ্চিত করেছেন। অথচ এসব দেশের জনগণের জন্য দুটি ডোজ নিশ্চিত করতে ২০৬ কোটি ভ্যাকসিন প্রয়োজন। ফলে এসব দেশ প্রয়োজনের তুলনায় প্রায় ১০০ কোটি বেশি ডোজ কিনছে।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক পাক্ষিকভাবে ভ্যাকসিন বিনিময় না করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ন্যায্যতা নিশ্চিত করতে এসব ভ্যাকসিন বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগে দান করার জন্য।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা