আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভাঙা হলো ট্রাম্প প্লাজা

আন্তর্জাতিক ডেস্ক : ডিনামাইট দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে প্রতিষ্ঠিত বিখ্যাত ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সমুদ্রতীরের এই স্থাপনাটি ধ্বংস করা হয়। ১৯৮৪ সালে ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো চালু হয়, তবে ২০১৪ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল ছিল এই প্লাজা।

বুধবার সকাল ৯টা ৮ মিনিটে ডিনামাইট দিয়ে ধ্বংস করা হয় ট্রাম্প প্লাজা। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি। ট্রাম্প প্লাজার ক্যাসিনো বিভাগের সাবেক ইভেন্ট ম্যানেজার বারনাই ডিলন বলেন, বিখ্যাতদের জন্য কাঙিক্ষত জায়গা ছিল ট্রাম্প প্লাজা। ট্রাম্প প্লাজা এবং আটলান্টিক সিটিকে আমরা পুরো বিশ্বের মানচিত্রে যেভাবে রেখেছিলাম তা সত্যিই অবিশ্বাস্য ছিল।

নিউ ইয়র্ক টাইমস বলেছে, নিজেকে দেউলিয়া ঘোষণার পর ট্রাম্প প্লাজার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ডোনাল্ড ট্রাম্পের। নিলামে কার্ল সি একাহান স্থাপনাটি কিনে নেন। তবে ট্রাম্পের নামেই চলছিল এই স্থাপনা। গত ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয় ট্রাম্পকে। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথের এক মাসেরও কম সময়ের মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হলো এই ট্রাম্প প্লাজা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা