আন্তর্জাতিক

‘সংখ্যালঘু নির্যাতনে চীনকে মূল্য দিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক: জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনায় এক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, চীনকে মানবাধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে। খবর- আল জাজিরা।

চীনের জিনজিয়াংয়ে উইগুর মুসলমানদের বন্দীশিবিরে রাখাসহ অন্য মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে চীন।

সিএনএন টাউন হলে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, চীনকে এর পরিণাম ভোগ করতে হবে এবং তিনি (চীনা প্রেসিডেন্ট শি জিনপিং) সেটি জানেন।

বাইডেন জানান, মানবাধিকারের পক্ষে কথা বলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও তার পুরনো ভূমিকা পালন করবে এবং চীন যেন তা রক্ষা করে, সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন তিনি।

ওই অনুষ্ঠানে বাইডেন আরও জানান, আগামী জুলাই নাগাদ সব আমেরিকানের জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি। আগামী বড়দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশাবাদ করেছেন তিনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা