আন্তর্জাতিক

টিকাদান অনিয়মে আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পদত্যাগ করেছেন। কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নিয়ম ভঙ্গ করে তার বন্ধুদের ভ্যাকসিন দেয়া নিয়ে প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগ করলেন। খবর এএফপি’র।

এ কেলেঙ্কারির কথা প্রকাশ পাওয়ায় তাকে সরে যেতে প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ডেকে পাঠানোর পর স্বাস্থ্যমন্ত্রী গিনেস গঞ্জালেস গার্সি পদত্যাগ করেন।

প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখা একটি চিঠিতে ৭৫ বছর বয়সী চিকিৎসক গঞ্জালেস গার্সিয়া বলেন, আপনার অনুরোধের প্রতি সাড়া দিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।

৭১ বছর বয়সী সাংবাদিক হোরাসিও ভাবিতস্কি মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব থাকার সুবাদে তিনি টিকা পেয়েছেন এমন কথা বেতার কেন্দ্র জানানোর পর এ কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে। সাধারণ জনসাধারণের আগে মন্ত্রীর দপ্তরে তিনি টিকা নিয়েছিলেন।

এ পর্যন্ত আর্জেন্টিনায় কেবলমাত্র স্বাস্থ্য কর্মীদের টিকা দেয়া হয়েছে এবং বুয়েন্স আয়ার্স প্রদেশে কেবলমাত্র বুধবার ৭০ বছরের বেশি বয়সের মানুষকে টিকা দেয়া শুরু হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা