আন্তর্জাতিক

১১ শিশুর জননী নিতে চান ১০০ সন্তান!

সান নিউজ ডেস্ক : ২৩ বছর বয়সেই ১১ সন্তানের মা হয়েছেন জর্জিয়ার বসবাসরত এক তরুণী। তবে শুধু তাই নয়, এখানেই না থেমে ১০০ সন্তানের মা হতে চান। শিশুদের প্রতি অগাধ মমত্ব থেকেই তিনি ১০০ সন্তানের মা হতে চান।

জানা গেছে, ওই তরুণীর পুরো নাম ক্রিস্টিনা উজটার্ক। তার স্বামীর গালিপ উজটার্ক। জর্জিয়ায় স্থায়ীভাবে বসবাস করেন তারা। তাদের জর্জিয়ায় বড় একটি হোটেল রয়েছে। এই দম্পতির অর্থের কোনো অভাব নেই। ক্রিস্টিনাসহ তার স্বামীও বাচ্চা খুব ভালোবাসেন। তাই তারা দুজনেই চান, বহু সন্তান তাদের সংসারে আসুক।

ক্রিস্টিনা সম্প্রতি, এক ভিডিওতে ক্রিস্টিনা বলেন তিনি একশ’রও বেশি সন্তানের মা হতে চান। বাচ্চাদের ছাড়া তিনি কিছুই বোঝেন না। সবকিছুরই সময় আছে, তবে এটুকু বলি আমরা এখানেই থামছি না। তার স্বামী গ্যালিপ বলেন, আমি ক্রিস্টিনার মত জীবনসঙ্গীই চেয়েছিলাম। সে একটা হীরার টুকরা। আমি জানি কতটা সুন্দর মানুষ সে।

ক্রিস্টিনার ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে। জর্জিয়ায় গর্ভ ভাড়া বেআইনি নয়। তাদের মধ্যে শুধু একটি সন্তান ক্রিস্টিনার গর্ভে বেড়ে উঠেছে। ক্রিস্টিনা জানান, ছয় বছর আগে একজন কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সেই সন্তানের নাম ভিকা। ভিকার পর তাদের সব সন্তান অন্য নারীর গর্ভে বেড়ে উঠেছে। সূত্র- টাইমস নাও

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা