আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ২, নিখোঁজ ১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ইস্ট জাভায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় দু’জনের মৃত্যু এবং ১৪ জন আহত হয়েছেন। এ দুর্যোগে এখনো আরো ১৬ জন নিখোঁজ রয়েছে। খবর সিনহুয়ার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) নগানজুক সোস্যাল অ্যাফেয়ার্স এজেন্সির জরুরি পরিস্থিতি মোকাবেলা ইউনিট জানায়, উদ্ধারকর্মীরা নগানজুক জেলায় দু’জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া তারা এ জেলায় দু’জনকে জীবিত উদ্ধার করে।

বার্তা সংস্থা আনতারা এ ইউনিটের সমন্বয়ক আরিস ত্রিয়ো ইফেন্ডির উদ্ধৃতি দিয়ে সোমবার জানিয়েছে, ‘ভারী উদ্ধার সামগ্রি দুর্যোগ কবলিত এলাকার উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।’

ইফেন্ডি জানান, অনেক আবাসিক এলাকার বিভিন্ন বাড়ি ভূমিধসের ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে ভূমিধসে কমপক্ষে ১৩ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান, চরম ঝুঁকির মুখে থাকায় ১৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা