আন্তর্জাতিক

উত্তরখণ্ডে তুষারধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১৭০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরখণ্ডের জোশিমঠের চামোলি জেলায় তুষারধসের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৬ জন। এখনো নিঁখোজ রয়েছে ১৭০ জন। তার মধ্যে এনটিসিপি প্লান্টের শ্রমিক ১৪৮ জন। আর আর ঋষিগঙ্গা প্লান্টের ২২ জন। খবর এনডিটিভি ও টাইম অব ইন্ডিয়ার।

স্রোতের তোড়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকার পাঁচটি ব্রিজ ভেসে গেছে। বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কায় অনেক গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তীব্র স্রোতের তোড়ে ঋষিগঙ্গার হাইড্রো পাওয়ার প্রজেক্ট ভেসে গেছে।

তিন বাহিনীর সমন্বয়ে চলছে উদ্ধারকাজ। একটি টানেলের মধ্যে আটকে পড়া ১২ শ্রমিককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আরেকটি টানেলের মধ্যে ৩০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

যারা মারা গেছে তাদের পরিবারকে ৪ লাখ রূপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল থেকে আরো ২ লাখ করে রূপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের ৫০ হাজার রূপি দেওয়া হবে।

উল্লেখ্য, গেল ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি ওই এলাকায় চলছিল বৃষ্টিপাত। সঙ্গে তুষারপাতও। তারই মধ্যে শনিবার দিবাগত ১০ টা ৫৫ মিনিটে ভাঙে জোশীমঠে নন্দাদেবীর হিমবাহ। রোববার সকালে সেই ধস আরও ভয়াবহ আকার নেয়। হিমবাহ ভেঙে পড়ার পর প্রবল তোড়ে স্রোত নেমে আসতে শুরু করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা