আন্তর্জাতিক

লাশ কাঁধে নিয়ে ২ কিলোমিটার হাঁটলেন নারী পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ কাঁধে নিয়ে প্রায় ২ কিলোমিটার হাঁটলেন ১ নারী পুলিশ কর্মকর্তা। এরপর লাশের সৎকারেও অংশ নেন ওই নারী। অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা প্রশংসাও করছেন ওই নারী কর্মকর্তার। তার নাম কে সিরিশা। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই)।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘরহীন, অচেনা এক ব্যক্তি মরে পড়ে ছিলেন। লাশের সৎকার করতে প্রয়োজন কিছু লোকজন; কিন্তু কেউই এগিয়ে এল না। শেষে নারী পুলিশ কর্মকর্তা সিরিশা লাশের খাটিয়ার এক পাশ ধরলেন, তাকে দেখে এক ব্যক্তি এগিয়ে এসে আরেক পাশ কাঁধে তুলে নিলেন। লাশ কাঁধে নিয়ে ২ কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী কর্মকর্তা।

ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে খেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি। এই দুজনে মিলেই চলছিলেন সৎকারের স্থানে। সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে অন্ধ্র প্রদেশের পুলিশ বিভাগ। এক টুইট বার্তায় ওই ঘটনার একটি ভিডিও চিত্র শেয়ার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ভিডিওতে দেখা যায়, আশপাশের মানুষ বলছিল যে ‘ম্যাডাম চলে যান’।

জবাবে কে সিরিশা বলছিলেন, ‘সমস্যা নেই। ঠিক আছে সব।’ সৎকারের মূল অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা। জানা গেছে, মৃত ব্যক্তিটির নাম-পরিচয় অজানা ছিল। তাই স্থানীয় গ্রামবাসী ওই লাশের সৎকারে অংশ নিতে চায়নি।

এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষে অন্ধ্র প্রদেশের দায়িত্বপ্রাপ্ত সুনীল দেওধর লিখেছেন, ‘কে সিরিশাকে স্যালুট। তিনি জনগণের প্রতি দায়িত্ববোধ দেখিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা