আন্তর্জাতিক

বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করার নতুন এজেন্ডা আল-জাজিরার

সান নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধ, নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, রোহিঙ্গার মতো ইস্যুতে খবর প্রচারের ক্ষেত্রেই আল-জাজিরার বস্তুনিষ্ঠতা ছিল প্রশ্নবিদ্ধ। বাংলাদেশকে হেয় করে সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করার অভিযোগ রয়েছে গণমাধ্যমটির বিরুদ্ধে। আবারো বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করতে নতুন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে আল-জাজিরা।

সামাজিক কিংবা রাজনৈতিক বাংলাদেশের যে কোনো আন্দোলন, ইস্যু ও সংকট নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন ছিল প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক রং লাগিয়ে দেশকে অস্থিতিশীল করা কিংবা সরকারকে প্রশ্নবিদ্ধ করাই তাদের লক্ষ্য বলে মনে করেন অনেকে।

৬ বছর আগে যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায়ের পর মরিয়া হয়ে ওঠে আল-জাজিরা। পরদিনই জামায়াতের নিয়োগ করা লবিস্ট টবি ক্যাডম্যান ও ডেভিড বার্গম্যানকে নিয়ে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। হোয়াটস বিহাইন্ড বাংলাদেশ ওয়ার ক্রাইমস ট্রায়াল নামক ওই অনুষ্ঠানে যুদ্ধাপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করে নানা বক্তব্য দেন টবি ও বার্গম্যান। যুদ্ধাপরাধের বিচারে আসামিপক্ষের আইনজীবীরা সমান সুযোগ পেলেও একতরফা বিচার বলে প্রচার করেছে তারা।

এ ছাড়া বাংলাদেশকে বিশ্বের কাছে নেতিবাচকভাবে তুলে ধরতে একের পর এক বিতর্কিত প্রতিবেদন করেছে আল-জাজিরা। যার অধিকাংশই করেছেন বিতর্কিত সাংবাদিক ডেভিড বার্গম্যান।

শুধু যুদ্ধাপরাধ ইস্যু নয়, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এমনকি রোহিঙ্গা ইস্যুতেও নেতিবাচক খবর প্রচার করেছে গণমাধ্যমটি। নিরাপদ সড়কের আন্দোলনকে পুঁজি করে একের পর সরকারের নানা সমালোচনা করা হয় আল-জাজিরাতে। এ ক্ষেত্রে ব্যবহার করা হয় সরকারবিরোধীদের।

এ ছাড়া বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবকে জড়িয়ে বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও খুনের বিভ্রান্তিকর প্রতিবেদনও প্রচার করে আসছে গণমাধ্যমটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা