আন্তর্জাতিক

পুতিনবিরোধী নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক ; রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মস্কো কোর্ট নাভালনিকে এ সাজা দেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়, স্থগিত এক দণ্ডের নির্দেশনা অমান্য করার অপরাধে তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে নাভালনিকে এক বছর গৃহবন্দি করে রেখেছিল রাশিয়া কর্তৃপক্ষ, যা এ সাজার মধ্যে থেকে বাদ দেওয়া হবে।

গত মাসের ১৭ জানুয়ারি দুপুর ১২টায় নাভালনিকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই প্রায় পাঁচ মাস পর জার্মানির বার্লিন থেকে উড়োজাহাজে রাশিয়ায় ফিরে এসেছিলেন নাভালনি।

এদিকে নাভালনির গ্রেফতারের পর থেকেই কনকনে শীত উপেক্ষা করে রাজপথে বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা। নাভালনির মুক্তি ও প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে এখনো বিক্ষোভ চলছে।

বড় ধরনের বিক্ষোভে সহিংসতার আশঙ্কায় বহু রেস্তোরাঁ, দোকানপাট ও সাতটি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। গত কয়েক দিনের প্রবল আন্দোলন থেকে হাজার হাজার মানুষকে আটক করে কারাগারে পাঠিয়েছে নিরাপত্তা সদস্যরা। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় রাজধানীসহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে রুশ সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা