আন্তর্জাতিক

ফ্রান্স সীমান্ত বন্ধ হচ্ছে রোববার

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের যেকোনও দেশের জন্য রোববার (৩১ জানুয়ারি) থেকে সীমান্ত বন্ধ করে দিচ্ছে ফ্রান্স। দেশের প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স এ ঘোষণা দিয়েছেন। তবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যেসব মানুষ ফ্রান্সে প্রবেশ করতে চাইছেন তাদের সবার পলিমারেজ চেইন রিএ্যাকশন (পিসিআর) পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ থাকতে হবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম নিত্যদিনের যাত্রীরা। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

এতে আরও বলা হয়েছে বৃটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস পরে ঘোষণা দিয়েছেন, এই নিষেধাজ্ঞা হলারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তিনি আরও বলেন, মসৃণ গতিতে অব্যাহতভাবে বাণিজ্য চলবে। ফরাসি প্রধানমন্ত্রী ক্যাসটেক্স বলেছেন, সব বড় বড় শপিং সেন্টার বন্ধ থাকবে। বিদেশ থেকে ফ্রান্সে সব সফরে বিধিনিষেধ থাকবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সে ১২ ঘন্টার কারফিউ চলছে। তবে এরই মধ্যে অনেক স্থানে গোপনে পার্টি হচ্ছে। কোথাও খোলা রাখা হয়েছে রেস্তোরাঁ। এসব মানুষকে জবাবদিহিতায় আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাসটেক্স বলেছেন, তৃতীয় দফা লকডাউন এড়াতে তারা এসব ব্যবস্থা নিচ্ছেন।

তিনি বলেছেন, আমরা লকডাউনের ভয়াবহ ক্ষতিকর পরিণতি সম্পর্কে জানি। কয়েক দিনের যে ডাটা আমাদের হাতে এসেছে, তাতে এখনও আমরা আরেকটি লকডাউন থেকে রক্ষা পেতে ব্যবস্থা নিতে পারি। সামনের দিনগুলো আরও কঠিন হবে।

প্রায় এক সপ্তাহ আগে ফ্রান্সের মহামারি বিষয়ক শীর্ষ বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা বলেছেন, নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ফেব্রুয়ারি নাগাদ ফ্রান্সে তৃতীয় দফা লকডাউন দেয়ার প্রয়োজন হতে পারে। সম্প্রতি ফ্রান্সে সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু বেড়ে গেছে। দেশটির আইসিইউ বেডের শতকরা ৬০ ভাগ এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীতে পূর্ণ।

এ পর্যন্ত সেখানে করোনা ভাইরাসে মারা গেছেন কমপক্ষে ৭৫ হাজার মানুষ। এই ভাইরাসে মৃত্যুর দিক দিয়ে ফ্রান্স সারাবিশ্বে সপ্তম। ওদিকে ফাইজার এবং মডার্নার টিকা সরবরাহে জটিলতার কারণে ফ্রান্সে টিকাদান কর্মসূচি ধীর গতির করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত সেখানে টিকা দেয়া হয়েছে ১৪ লাখ ৫০ হাজার মানুষকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা