আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক : সিনেটর মিট রমনি সহ রিপাবলিকান সিনেটরদের একটি পক্ষ আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৯ জনে সীমাবদ্ধ রাখতে সংবিধানে সংশোধনী প্রস্তাব আনার আহবান জানিয়েছেন।

ইউটাহ থেকে নির্বাচিত সিনেটর রমনি বলেন, সুপ্রিম কোর্টের অখন্ডতা ও স্বাধীনতা রক্ষায় আমার সহকর্মীরা এই প্রচেষ্টায় আমাদের সাথে যোগ দেবেন বলে আশা করছি। আমেরিকার সংবিধান আইনসভা কংগ্রেসকে ক্ষমতা দিয়েছে ইউএস সুপ্রিম কোর্টের বিচরপতির সংখ্যা কয়জন হবে তা নির্ধারণের।

১৮৬৯ সাল থেকেই সুপ্রিম কোর্ট ৯ জন বিচারপতির সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে। ডেমোক্রেট আইন প্রণেতাদের সুপ্রিম কোর্টের ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে ৯ জন বিচারপতির বেঞ্চকে বর্ধিতকরণে প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের ওপর চাপ রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও ম্যাচাচুচেটস থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন সহ অনেক ডেমোক্রেট আইন প্রণেতা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানোর পক্ষে। বাইডেন নির্বাচনের আগে বলেছিলেন- এ ব্যাপারে তিনি সুপ্রিম কোর্ট রিফর্ম করতে একটি কমিশন গঠন করবেন।

সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর আলোচনার সূত্রপাত ২০১৬ সালে। যখন প্রেসিডেন্ট ওবামা মেরিক গারল্যান্ডকে সুপ্রিম কোর্টে মনোনয়ন দেন তখন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট তার কনফার্মেশন দিতে অস্বীকার করে বসে। এই আলোচনা আরও জোরালো হয় যখন প্রেসিডেন্ট ট্রাম্প একে একে সব রক্ষণশীল বিচারপতি সুপ্রিম কোর্টে বসাতে শুরু করেন। এতে করে সর্বোচ্চ আদালতের ভারসাম্য হেলে পড়ে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা