আন্তর্জাতিক

আফগানিস্তানে ২ নারী বিচারককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

রোববার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী কাবুলে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন, কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ওই দুই বিচারক। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়। এক বিবৃতিতে ফাহিম কায়িম বলেন, দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।

ওই মুখপাত্র জানিয়েছেন, দেশটির শীর্ষ আদালতে ২০ জনের বেশি নারী বিচারক দায়িত্ব পালন করছেন। কাবুল পুলিশের পক্ষ থেকেও ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামসিদ রাসুলি জানিয়েছেন, ওই নারী বিচারকরা সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন।

গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

মাত্র একদিন আগেই দেশটিতে দুই মিলিশিয়া সদস্য নিজ দলের ১২ জনকে গুলি করে হত্যা করেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনাকে অভ্যন্তরীণ হামলা বলে উল্লেখ করেছে। হেরাত পুলিশের মুখপাত্র আব্দুল আহাদ ওয়ালিজাদা শনিবার এক বিবৃতিতে বলেন, নিজেদের সহকর্মীদের হত্যার পর ওই দুই মিলিশিয়া সদস্য অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা