আন্তর্জাতিক

শপথের পরই নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার পরই প্রায় ডজন খানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে।

শনিবার ( ১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় তার একজন শীর্ষ সহযোগী এ খবর নিশ্চিত করেন।

ক্ষমতায় যাওয়া বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন হোয়াইট হাউসের নতুন সিনিয়র স্টাফের কাছে এক স্মারকে উল্লেখ করেন, নতুন নির্বাহী আদেশগুলো হবে মহামারী, ভঙ্গুর অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং আমেরিকার বর্ণবাদ সংক্রান্ত।

সেই স্মারকে ক্লেইন উল্লেখ করেন, এ সকল সংকটের জন্যই জরুরি পদক্ষেপ প্রয়োজন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে আমেরিকা বাইডেন পাচ্ছেন, সে আমেরিকা করোনা মহামারিতে পর্যুদস্ত, অর্থনীতি ভঙ্গুর, বেকারত্ব চরম সীমায় গিয়ে পৌঁছেছে।

এছাড়া ট্রাম্পের বিভাজন নীতির কারণে তৈরি হওয়া সংকটও মোকাবিলা করতে হবে বাইডেনকে। এসবের সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাসের আশঙ্কা। বাইডেনের দেওয়া পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী শপথের প্রথম দিনই তাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে।

ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন। এছাড়া রয়েছে নির্দিষ্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা লোকজনের প্রবেশের ওপর ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

ক্লেইন বলেন, ট্রাম্প প্রশাসনের ভয়ংকর ক্ষতিকর দিকগুলো কেবল উল্টে দেওয়াই নয়, নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পদক্ষেপও নিতে শুরু করবেন।

এদিকে বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ওয়াশিংটন ডিসি কার্যত রণসাজ নিয়েছে। এখানেই আগামী বুধবার ২০ জানুয়ারি দুপুরে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

ব্যাপক কড়াকড়ির মধ্যেই কর্তৃপক্ষ চেকপয়েন্টে সশস্ত্র এক ব্যক্তিকে আটকের খবর জানিয়েছে। তার কাছে গুলিভরা হ্যান্ডগান এবং গোলাবারুদ পাওয়া গেছে।

তবে গ্রেফতার হওয়া লোক জানিয়েছে, এটি একটি অসতর্কতাবশত ভুল। সে নিজেকে বেসরকারি নিরাপত্তা গার্ড হিসেবে দাবি করে বলেছে, রাজধানীর কাছে তার কাজে যাওয়ার সময়ে সে পথ হারিয়ে ফেলেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা