আন্তর্জাতিক

ষষ্ঠবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত মুসেভেনি

আন্তর্জাতিক ডেস্ক : ষষ্ঠবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান ক্ষমতাসীন দল ন্যাশনাল মুভমেন্টের (এনআরএম) নেতা ইওয়েরি মুসেভেনি।

শনিবার (১৬ জানুয়ারি) উগান্ডার নির্বাচন কমিশন এক টেলিকনফারেন্সে ঘোষণা করেছে, এবারের নির্বাচনে ৫৮ দশমিক ৬৪ শতাংশ বা ৫৮ লাখ ৫০ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টানা ৩৫ বছর ধরে ক্ষমতায় থাকা মুসেভিনি।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন পেয়েছেন ৩৪ লাখ ৮০ হাজার বা ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির ৫২ শতাংশ ভোটার।

ফল ঘোষণার পরপরই ববি ওয়াইনের প্রতিনিধি বেঞ্জামিন কাতানা এটিকে ‘উগান্ডার জনগণের ইচ্ছাকে অবদমিত করার প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছেন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা উগান্ডার জনগণকে দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে এবং এই অভ্যুত্থান বন্ধে কাজ করার আহ্বান জানাই।’

নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই ৩৮ বছর বয়সী ববি ওয়াইনের বাসা ঘিরে রেখেছে সরকারি নিরাপত্তা বাহিনী। তার দলের দাবি, তরুণ এ নেতাকে কার্যত গৃহবন্দি করেছে মুসেভিনি সরকার।

নির্বাচনী প্রচারণার সময়ও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন সঙ্গীতাঙ্গন থেকে রাজনীতির মাঠে নামা রবার্ট কিয়াগুলানি ওরফে ববি ওয়াইন।

শনিবার ফল ঘোষণার আগেই রাজধানী কাম্পালায় বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য বাহিনীর নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে উগান্ডান সরকার। নির্বাচনের আগের দিন থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবাও।

ববি ওয়াইন দাবি করেন, তার কাছে নির্বাচনে দুর্নীতি হওয়ার ভিডিও প্রমাণ রয়েছে। ইন্টারনেট চালু হওয়া মাত্রই সেগুলো প্রকাশ করা হবে। এবারের নির্বাচনকে উগান্ডার ইতিহাসে সবচেয়ে দুর্নীতিপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করেন এ নেতা।

ইন্টারনেট বন্ধ রেখে সারাদেশ থেকে কীভাবে ভোটের ফলাফল জোগাড় করা হলো তার সদুত্তর দিতে পারেনি উগান্ডার নির্বাচন কমিশনও। কমিশনের চেয়ারম্যান সাইমন মুগেনি বিয়াবাকামার কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা নিজেদের মতো ব্যবস্থা করে নিয়েছি।’ তবে সেই ব্যবস্থা কী ছিল, তা জানাননি এ বিচারপতি।

বিতর্কিত নির্বাচনে বিজয়ী ঘোষণার পর শনিবার জনতার উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে ৭৬ বছর বয়সী মুসেভিনির। এবারের নির্বাচনের ফল পরিবর্তন না হলে টানা ৬ষ্ঠ মেয়াদে প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন তিনি। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা