আন্তর্জাতিক

ভারত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী বাহিনী। শনিবার (১৬ জানুয়ারি) সামরিক মহড়ার দ্বিতীয় দিনে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে রয়টার্স।

ইরান এমন সময় এই মহড়া চালাচ্ছে যখন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তেহরানের বিবাদ চরম আকার ধারণ করেছে।

শুক্রবার মরুভূমিতে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও স্থানীয়ভাবে উৎপাদিত সামরিক ড্রোনের মহড়া চালিয়েছিল ইরান।

বিপ্লবী বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নীতি হচ্ছে, শত্রুর বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার।’

শনিবার মহড়ায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি এক হাজার ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সালামি বলেন, ‘আমরা এখন সাগরে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা