আন্তর্জাতিক
বাড়ছে আতঙ্ক

ওয়াশিংটনে অস্ত্র-গোলাবারুদসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অস্ত্র -গোলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম ওয়েসলি অ্যালেন বিলার। তিনি ভার্জিয়ানা অঙ্গরাজ্যে থেকে একটি ট্রাক চালিয়ে ওয়াশিংটনে আসেন। তার গাড়িতে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত স্টিকার লাগানো ছিল বলে জানিয়েছেন নিরাপত্তা সদস্যরা।

৩১ বছর বয়সী ওই যুবককে স্থানীয় একটি নিরাপত্তা চৌকিতে আটকে দেওয়া হয়। তাকে তল্লাশি করলেই অস্ত্র আর গোলাবারুদ পাওয়া যায়। পুলিশ বলছে, সঙ্গে থাকা সংক্রিয় অস্ত্রে গুলিভর্তি ছিল। এ ছাড়া আরো ৫০০ রাউন্ড গোলাবারুদ তার কাছ থেকে পাওয়া গেছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ আরো জানায়, লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র ও অনিবন্ধিত গোলাবারুদ নিয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে ছুটছিলেন তিনি। আদালত দখল নেওয়াই তার লক্ষ্য ছিল।

আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশ করবে বলে আভাস দিয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। গোয়েন্দাদের মতে, রাজধানী ক্যাপিটল হিলসহ অন্যান্য রাজ্যের বিচারকেন্দ্রে লঙ্কাকাণ্ড ঘটাতে পারে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক উগ্র সমর্থক। এমন পরিস্থিতি অনুমান করে আগে থেকেই রাজধানী ওয়াশিংটন ডিসিসহ গুরুত্বপূর্ণ জায়াগায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে হাজার হাজার জাতীয় নিরাপত্তা রক্ষীদের অবস্থান নিতে দেখা গেছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা।

এই কয়েক দিন কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ওয়াশিংটনে। জারি রয়েছে জরুরি অবস্থা। এমনকি যুক্তরাষ্ট্রের গির্জাগুলোতে হামলা চালাতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতিতে আতঙ্ক আর উৎকণ্ঠায় মার্কিনিরা। কী হতে যাচ্ছে, সামনের দিনগুলোতে। তবে বাইডেনের শপথগ্রহণ কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সহিংস পথ বেছে না নিতে তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা