আন্তর্জাতিক

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রেভ্যুলেশনারি গার্ড রেজিমেন্ট (আইআরজিসি) সাগর ও ভূমিতে সমান সক্ষমতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তেহরান এ পরীক্ষা চালিয়েছে।

শনিবার ( ১৬ জানুয়ারি) এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। খবরে বলা হয়েছে, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে চালানো পরীক্ষায় এসব ক্ষেপণাস্ত্র ১৮০০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রেভ্যুলেশনারি গার্ড রেজিমেন্টের প্রধান মোহাম্মদ বাঘেরি বলেন, দূরপাল্লার ব্যল্যাস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের উপস্থিতি নির্ণয় করে নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম।

তিনি আরও বলেন, আমাদের কারও প্রতি আগ্রাসনের কোনও ইচ্ছা নেই কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের দেশের ওপর কোনও আঘাত আসলে অল্প সময়ের মধ্যে আমরা তার সমুচিত জবাব দিতে সক্ষম। এর আগে শুক্রবার ১৫ জানুয়ারি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করে তেহরান। অজ্ঞাত মরুঅঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।

সম্প্রতি ইরান অতিরিক্ত পরিমাণ ইউরেনিয়ম মজুদের কাজ শুরু করেছে। জাতিসংঘকেও এ বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছে তারা। এর মধ্য দিয়ে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির বড় লঙ্ঘন হচ্ছে। নতুন করে তারা ২০% বেশি ইউরেনিয়াম মজুদ করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতার শেষ লগ্নে এসেও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ইরানের নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছে যে, তারা যেন ২০১৫ সালের চুক্তিতে আবারও ফিরে যায়। তবে বিষয়টি খুব একটা সহজ হবে না বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা