আন্তর্জাতিক

ট্রাম্পকে অভিশংসনে ভোটের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ভয়াবহ সহিংসতা চালানোর দায়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা।

সোমবার (১১ জানুয়ারি) জ্যেষ্ঠ এক ডেমোক্র্যাট নেতার বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যু্ক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের হুইপ জেমস ক্লাইবার্ন জানান, মঙ্গলবার ১২ জানুয়ারির মধ্যেই হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোট হতে পারে। এ বিষয়ে একটি আর্টিকেলের ওপর আগামী ২০ জানুয়ারি বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার কয়েক দিন আগেই ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে অভ্যুত্থানে প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে তাকে অভিশংসনের পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা।

বিবিসির জানায়, যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনা মাফিক এগোয় তাহলে ডোনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুবার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট। এর আগে অভিশংসনের অভিযোগটি হাউসে ভোটে পাস হতে হবে।

তারপর বিষয়টি সিনেটে যাবে, যেখানে প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে। শুধু ডেমোক্র্যাট নয়, এমনকি রিপাবলিকানদের অনেকেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেদিন সমর্থকদের উসকে দেওয়ার অভিযোগ করেছেন। রিপাবলিকান সিনেটর প্যাট টুমি পদত্যাগ দাবি করেছেন ট্রাম্পের।

তিনি বলেন, ‘আমার মনে হয় দেশের জন্য এখন সবচেয়ে ভালো হবে যদি ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করে দ্রুত বিদায় নেন। আমি জানি তা হয়তো হবে না। কিন্তু এটা হলেই ভালো হতো।’ এর আগে আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকাউস্কি প্রথম ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ দাবি করেছিলেন।

নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসেও ট্রাম্পের অভিশংসন নিয়ে কথা বলেন। এ ছাড়া আরও এক রিপাবলিকান, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড সোয়ার্জনেগার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট' হিসেবে উল্লেখ করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা