আন্তর্জাতিক

চাচাকে পাগল বললেন ভাতিজি

আন্তর্জাতিক ডেস্ক : সমর্থকদের উস্কানি দিয়ে ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলার ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ও বহির্বিশ্বে তীব্র সমালোচনা ও নিন্দার শিকার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাবও তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

সমালোচকদের তালিকায় এবার যোগ হলেন খোদ ট্রাম্পের নিজের ভাতিজি ম্যারি ট্রাম্প।

সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে নিজের চাচাকে ভারসাম্যহীন উল্লেখ করে, তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেছেন তিনি।

পেশায় একজন মনোরোগ চিকিৎসক ম্যারি ট্রাম্প আরও বলেন, নির্বাচনে হেরে গিয়ে ট্রাম্প বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন। মার্কিন গণতন্ত্রের জন্য ক্ষতিকর আর কিছু করার আগেই তাকে অভিশংসন করে ক্ষমতা থেকে সরানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। আর এই প্রক্রিয়া যতদ্রুত সম্ভব শুরু করতেও আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ম্যারি ট্রাম্প।

এর আগে, গেল সপ্তাহে ট্রাম্পকে পুরোপুরি ভারসাম্যহীন বলে অভিহিত করেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পকে যতদ্রুত সম্ভব অভিসংশনে সব ধরনের প্রস্তুতি শুরুর কথাও জানান তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা