আন্তর্জাতিক

যুদ্ধে জিতলে তবেই বিয়ে

সান নিউজ ডেস্ক : ইথিওপিয়ার সুরি উপজাতি গোষ্ঠীর মধ্যে বিয়ের এক অদ্ভূত রীতি এখনো প্রচলিত। কোনো যুবতীকে বিয়ে করতে গেলে সেখানে যুবকদের দিতে হয় কঠিন পরীক্ষা। পরীক্ষা তো নয়, এক রকম যুদ্ধ। লাঠি নিয়ে তাদের লড়াইয়ে নামতে হয়। চলে হামলা-পাল্টা হামলা। এভাবে হামলা-পাল্টা হামলা চালানোর পর শেষ পর্যায়ে যে যুবক টিকে থাকেন, তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তার সঙ্গেই বিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট যুবতীকে। কিন্তু লাঠি নিয়ে হামলা-পাল্টা হামলার এই রীতি ভয়ানক।

এতে কাউকে কেউ কোনো মহব্বত করে না। নিষ্ঠুরভাবে আক্রমণ চালানো হয়। অনেকে ভয়াবহভাবে রক্তাক্ত হন। কেউ কেউ মারাও যান। ইথিওপিয়া সরকার এই রীতিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করলেও এখনো বিভিন্ন এলাকায় এই রীতি প্রচলিত। লড়াই শেষে বিজয়ী যুবকের আভিজাত্য বেড়ে যায়। তিনি একজন যুবতীকে ঘরে তুলতে পারেন।

এই লড়াইয়ের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে লন্ডনের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকায়। এতে বলা হয়, লাঠি নিয়ে এই লড়াইয়ের নাম হলো ‘ডোঙ্গা’। ১৯৯৪ সালে ইথিওপিয়া সরকার এই রীতি নিষিদ্ধ করেছে। এই রীতিতে যুবকদের সহিংসতার জন্য প্রশিক্ষণ দেয়া হয়। কারণ, অনেক বছর ধরে ওই অঞ্চল উত্তাল হয়ে আছে। পড়শী উপজাতি গোষ্ঠী নাঙ্গাটোমরা সুরি উপজাতিকে চ্যালেঞ্জ দেয়া এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা