আন্তর্জাতিক

সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখায় মেয়েকে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যবিবাহিত মেয়েকে বাবার বাড়িতে ফিরিয়ে দিয়ে গিয়েছিলেন শ্বশুরবাড়ির লোকজন। তাদের অভিযোগ, বিয়ের পরেও নিজের সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মেয়েকেই গুলি করে হত্যা করেন বাবা। এরপর থানায় ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জয়সিংপুরে। খবর সংবাদ প্রতিদিনের।

মেয়েকে হত্যার দায়ে অভিযুক্ত ওই বাবার নাম চন্দ্রমোহন সিং। তিনি পুলিশকে জানিয়েছেন, কিছুদিন আগেই কানপুরের নগেন্দ্র সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মেয়ে স্বাতীর। কিন্তু বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগ তুলতে থাকে তার শ্বশুরবাড়ির লোকজন। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার স্বাতীকে ফিরিয়ে দিয়ে যায় তারা। তারপর থেকেই মেয়ের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় চন্দ্রমোহনের। কিন্তু মেয়ে কোনওভাবেই নিজের সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইতি টানতে রাজি হয়নি। এরপরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে মেয়েকে লক্ষ্য করে তিনটি গুলি চালান চন্দ্রমোহন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বাতীর।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন চন্দ্রমোহন। পরে পুলিশের জন্য অপেক্ষা না করে নিজেই স্কুটার চালিয়ে স্থানীয় থানায় হাজির হন তিনি। সব শুনে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, চন্দ্রমোহনের দাবি করেছেন- মেয়েকে নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন চন্দ্রমোহন। ময়নাতদন্তের জন্য স্বাতীর লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চন্দ্রমোহনের লাইসেন্স করা বন্দুকটিও জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে খোঁজ মিলছে না স্বাতীর মা ও ভাইয়ের। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা