আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার দাবি করেছে দেশটির সরকার। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ডেটা সিস্টেম ‘ম্যালিসিয়াস’ দ্বারা আক্রান্ত হয়েছে এমন জরুরি সংকেত পেয়েছে তারা। তৃতীয় পক্ষ ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও জানা গেছে।

রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের গভর্নর অ্যাড্রিয়ান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সিস্টেমটি অফলাইনে নেওয়া হয়েছে। তবে হ্যাকার গোপন তথ্যে প্রবেশ করে কিছু করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।’

গভর্নর আরও জানান, আমরা ঘটনার তদন্ত করছি। কারা এই ম্যালওয়্যার হামলা চালিয়েছে, তা নির্ণয়ে দেশীয় ও আন্তর্জাতিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ শুরু করেছি। আশঙ্কা করা হচ্ছে কোনো তথ্যচুরি করতে পারে হ্যাকাররা।

সরকারি সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, কয়েক বছর ধরে নিউজিল্যান্ডে সাইবার হামলার ঘটনা খুবই বেড়েছে। কেবল এক বছরের ব্যবধানেই বেড়েছে ৩৩ শতাংশ। এ নিয়ে উদ্বিগ্ন জাসিন্ডা সরকার। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় কাজ চলছে।

ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ম্যালওয়্যার। একধরনের সফটওয়্যার প্রোগ্রাম, যা সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য চুরি করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে ব্যবহার করা হয়। এ সময় ব্যাংকের বিস্তর তথ্য চুরি করে অর্থ হাতিয়ে নেওয়া হয়। বিশ্বের অনেক দেশেই এভাবে সাইবার হামলা চালিয়ে বিপুল অর্থ পাচারের ঘটনা ঘটেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা