আন্তর্জাতিক

এশিয়ায় তেলের দাম বাড়িয়েছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার দেশসমূহের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) বাড়িয়েছে বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন ও রফতানিকারক দেশ সৌদি আরব। আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাড়তি দামে তেল কিনতে হবে এশিয়ার দেশগুলোকে।

এ ছাড়া মার্কিন আমদানি কারকদেরও বাড়তি দামে কিনতে হবে সৌদি আরব থেকে জ্বালানি তেল। তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা। খবর দ্য ব্লুমবার্গ।

সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশসমূহের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেল প্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেল প্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো। এটি আগের মাসের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বেশি। তবে উত্তর-পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে ১ ডলার ৯০ সেন্ট ছাড় পাবেন।খবর দ্য ব্লুমবার্গ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা