আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিতহ ১১

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাতে পৃথক স্থানে ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৮ জন। রোববার (১০ জানুয়ারি) নিশ্চিত করেছে দেশটির সরকার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রবল বর্ষণে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। এতে বেশ কয়েকজন মারা গেছেন। আটকেপড়াদের উদ্ধারে নেমেছে দমকল বাহিনী।

ভূমিধসের কারণে স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধে হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মৌসুমি বৃষ্টিতে গত কয়েক দিন ধরে বেহাল অবস্থা ইন্দোনেশিয়ার। সম্প্রতি বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে বহু মানুষ পাহাড় ও নদীর আশপাশে বসবাস করেন।

এদিকে শনিবার দুর্যোগপূর্ণ আবহওয়ায় ৬২ যাত্রী নিয়ে একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। এর মধ্যে ভূমিধসে হতাহতের ঘটনায় শোকের মাত্রা আরো বেড়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা