আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খবর আল জাজিরার।

এক টেলিভিশন ভাষণে শুক্রবার খামেনি বলেন, দুটি পশ্চিমা শক্তি থেকে আসা ভ্যাকসিনগুলোর প্রতি তার কোনো আস্থা নেই। কারণ বিশ্বের অন্যতম বেশি মৃত্যুর হারে (করোনায়) রয়েছে এই দেশ দুটি।

তিনি বলেন, যদি মার্কিনিরা ভ্যাকসিন বানাতে পারত তাহলে তাদের নিজেদের দেশে করোনাভাইরাস মোকাবিলায় তারা ব্যর্থ হত না। করোনায় যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৪ হাজার করে মানুষ মারা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

যদি তারা ভ্যাকসিন বানিয়ে থাকে, যদি তাদের ফাইজার কারখানা একটি ভ্যাকসিন উৎপাদন করতে পারে তাহলে এটি তারা কেন আমাদের দিতে চায়? তাদের নিজেদের এটা নেয়া উচিত যেন তাদের অনেক মৃত্যু না হয়।

একই কথা যুক্তরাজ্যের জন্য প্রযোজ্য বলেও খামেনি উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভ্যাকসিনের প্রতি তার আস্থা নেই কারণ তারা তাদের ভ্যাকসিনগুলোর পরীক্ষা অন্য জাতির ওপর করেছে।

১৯৯০ দশকের শুরুর দিকে আক্রান্ত রক্ত সংক্রান্ত স্ক্যান্ডালের কারণে ফ্রান্সের ওপরেও তার সন্দেহ আছে বলে উল্লেখ করেন খামেনি।

উল্লেখ্য, ফ্রান্স থেকে যে দেশগুলো সেসময় রক্তের নমুনা নিয়েছিল ইরানও তাদের অন্যতম। পরে দেখা যায় নমুনাগুলো এইচআইভি আক্রান্ত। ওই রক্তের দ্বারা শত শত ইরানি নাগরিক হেমোফিলিয়া রোগে আক্তান্ত হয়। এজন্য কোনো ক্ষতিপূরণ দেয়া হয়নি বলেও দাবি করে আসছে ইরান।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র জানান, খামেনির এই আদেশের ফলে সংস্থাটির দাতাদের জন্য ১ লাখ ৫০ হাজার ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের ডোজ আমদানির পরিকল্পনা স্থগিত হয়ে গেল।

শুক্রবারের ভাষণে ইরানে ভ্যাকসিন তৈরির উদ্যোগের প্রশংসা করে খামেনি বলেন, এটি তাদের গর্বের উৎস।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা