আন্তর্জাতিক

ট্রাম্পের পদত্যাগ চায় ৫৭ ভাগ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় দেশের মধ্যেই মানুষের ক্ষোভের কারণে হয়ে উঠেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই তাণ্ডব ছিল নজিরবিহীন। এই ঘটনায় সারাবিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পার্লামেন্ট ভবনে সহিংসতায় উসকানি দেওয়ার কারণে ট্রাম্পের পদত্যাগ চাইছে বিভিন্ন মহল। এমনকি প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্পের অপসারণ চায় দেশটির ৫৭ ভাগ নাগরিক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসস পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত জরিপে দেখা গেছে, গত নভেম্বরে ট্রাম্পকে ভোট দেওয়া প্রতি দশজনের মধ্যে সাতজনই পার্লামেন্ট ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘোর বিরোধী।

তবে এদের মধ্যে বেশ কিছু মানুষ এখনই ট্রাম্পকে অপসারণের পক্ষে না থাকলেও বেশিরভাগই তার তাৎক্ষণিক পদত্যাগ চায়। মাত্র দু’সপ্তাহ পরেই আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসবেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বুধবার ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পর তার আগেই ট্রাম্পকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বুধবার ক্যাপিটল ভবনে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় উগ্র ট্রাম্প সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে হয় পুলিশকে। এই ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাপিটলে তাণ্ডবের ঘটনায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলই নিন্দা জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রাম্প। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ক্ষমতা হস্তান্তরে তার হাতে দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে। কিন্তু ক্যাপটল ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে এখনই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে।

এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং ডেমোক্র্যাট দলের অন্যান্য সদস্যদের বিশ্বাস ট্রাম্পকে এখনই ক্ষমতাচ্যুত করা উচিত। এক বিবৃতিতে পেলোসি জানিয়েছেন, ‘এটা ডেমোক্র্যাট সদস্যদের আশা যে, প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে পদত্যাগ করবেন। কিন্তু তিনি যদি তা না করেন তবে আমি নীতি-নির্ধারক কমিটিকে সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ট্রাম্পকে অভিশংসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেব।’

অর্থাৎ ট্রাম্পের হাতে এখন দু’টি পথ খোলা। এক স্বেচ্ছায় পদত্যাগ করা অথবা অভিশংসিত হয়ে ক্ষমতাচ্যুত হওয়া। কোনটা গ্রহণ করবেন সেটা তার সিদ্ধান্ত। ন্যান্সি পেলোসি বলছেন, ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সব বিকল্পই হোয়াইট হাউসের হাতে আছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা