আন্তর্জাতিক

কেন্দ্রীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে সমগ্র পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে অন্ধকারে ডুবেছে সমগ্র পাকিস্তান।এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী ওমর আইয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন।

শনিবার ( ৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতের কিছুক্ষণ আগে এই ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। ব্ল্যাক আউটের বিষয়টি করাচি, লাহোর, ইসলামাবাদ এবং মুলতানের বাসিন্দারা প্রথমে সামাজিক মাধ্যমে জানায়। পরে অন্যান্য শহর থেকেও একই খবর আসে।

কয়েক ঘণ্টা পর জ্বালানিমন্ত্রী টুইটে জানান, ইসলামাবাদ দিয়ে শুরু করে ধাপে ধাপে শহরগুলোতে বিদ্যুৎ সংযোগ সচল করা হচ্ছে। তবে দেশের অধিকাংশ অঞ্চল এখনও বিদ্যুৎহীন বলে ডনের প্রতিবেদনে জানানো হয়।

ওমর আইয়ুব জানান, জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফ্রিকোয়েন্সি আকস্মিক ৫০ থেকে শূন্যে নেমে আসলে এই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। ফ্রিকোয়েন্সিতে ধস নামার বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা