আন্তর্জাতিক

মানচিত্র থেকে বাদ ভারতের জম্মু কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে চিহ্নিত করতে একটি মানচিত্র প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই মানচিত্র থেকে ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখকে বাদ দেওয়া হয়েছে।

এ নিয়ে ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে এবং ঘটনার পেছনে চীনের দুরভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করেছে দিল্লির। খবর টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, বিশ্ব সংস্থার ওয়েবসাইটে মানচিত্রটি প্রকাশ করা হয়েছে। কিন্তু কেন্দ্র শাসিত কাশ্মীর ও লাদাখকে ভারতের বাইরে আলাদা করে দেখানো হয়েছে।

মানচিত্রে ভারতকে গাঢ় নীল রঙ দেওয়া হয়েছে, আর জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখানে দেখা যায়, একই ছাই রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে আসাই ও চীনকে। তবে সেখানে রয়েছে নীল রঙের বর্ডার। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জাতিসংঘের গাইডলাইন মেনেই মানচিত্র তৈরি করা হয়েছে।

কিন্তু এ জবাবে ভারত সন্তুষ্ট নয়, দিল্লির দাবি, ডব্লিউএইচওর পেছনে যেহেতু চীন আর্থিক সহায়তা দিয়ে থাকে সে কারণে মানচিত্রে তাদের আবদার রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান। বিষয়টি প্রকাশের আগে তার চোখে পড়লো না কেন?।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও জানিয়েছে, বিষয়টি লন্ডনে বসবাসরত এক ভারতীয় প্রযুক্তিবিদের নজরে প্রথম আসে। তারপর তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি অবাক হয়েছি যে, ডব্লিউএইচওর মতো সংস্থা এ ধরনের কাজ করেছে। বড় সংস্থা হিসেবে তাদের দায়িত্বও অনেক বেশি।

তিনি আরও বলেন, আমি জানি যে চীন এই সংস্থায় বড় অঙ্কের তহবিল দিয়ে থাকে এবং পাকিস্তান চীন থেকে ঋণ গ্রহণ করে। তারা বিষয়টিকে বিতর্কিত করে রাখতে চায়। এর আগে গত নভেম্বরে ভারতের বিতর্কিত একটি মানচিত্র প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র।

এক টুইটে তিনি পুরো বিশ্বের যে মানচিত্র প্রকাশ করেছিলেন সেখানে দেখা যায় জম্মু কাশ্মীর ভারতের বাইরের অংশ। তখন থেকে এ নিয়ে বিতর্ক শুরু হয়। টুইটারে প্রকাশিত বিশ্বের মানচিত্রে দেখা গেছে, প্রায় প্রতিটি দেশই লাল রঙের অর্থাৎ তারা ট্রাম্পের রিপাবলিকানদের সমর্থন করছে। শুধু ভারত ও চীন নীল রঙের।

এ দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের। সেই টুইটে জম্মু কাশ্মীর লাল রঙের ছিল। সে যায়গা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। শুধু জম্মু কাশ্মীর নয়, উত্তর-পূর্বের কিছু অংশও ভারতের বাইরে বলে চিহ্নিত করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা