ফল পাল্টাতে নির্বাচন কর্মকর্তাকে ট্রাম্পের চাপ
আন্তর্জাতিক

ফল পাল্টাতে নির্বাচন কর্মকর্তাকে ট্রাম্পের চাপ

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার জন্য জর্জিয়া অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে ফোনে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ জন্য প্রয়োজনীয় ভোট সংগ্রহ করতে বলেন বিদায়ী প্রেসিডেন্ট। তার এই নির্দেশ না মানলে অনেক ঝুঁকির মধ্যে পড়বেন বলেও সেই কর্মকর্তাকে হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ট্রাম্পের ফোনালাপের একটি অডিও ফাঁস হয়েছে যেখানে এসব কথা তাকে বলতে শোনা যায়।

রোববার (০৩ জানুয়ারি) ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়।

জর্জিয়ায় ট্রাম্পের চেয়ে ১১ হাজার ৭৭৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন বাইডেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। কয়েকটি রাজ্যে ফলাফল বদলানোর চেষ্টা করেও তিনি সফল হননি।

জর্জিয়ায় একাধিকবার ফলাফল গণনা করা হয়েছে। এরপরেও সেখানে বাইডেনের বিজয়ই নিশ্চিত হয়েছে। আগামী ৬ জানুয়ারি সিনেটে এই ফলাফল অফিসিয়ালভাবে অনুমোদন লাভ করবে তা প্রায় নিশ্চিত।

তবুও ট্রাম্প তার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। ফোন কলে রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে তিনি বলেন, দেখুন। আমি শুধু এটি করতে চাই। আমি শুধু ১১ হাজার ৭৮০টা ভোট খুঁজে পেতে চাই, যা আমাদের এখনকার চেয়ে একটি বেশি। কারণ আমরা এই অঙ্গরাজ্যে জিতেছি।

ট্রাম্পের কথার জবাবে ব্র্যাড রাফেনসপারজারকে বলেন, আপনি ভুল তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছেন। রাজ্যের ভোট একাধিকবার গণনা করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথায় তিনি নতুন করে ভোট খোঁজে পাওয়ার কাজ যে করবেন না, তা বিনয়ের সঙ্গে বলেন এই কর্মকর্তা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা