আন্তর্জাতিক

চলতি মাসেই যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৫ হাজার  প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই সর্বোচ্চ সংক্রমিত এবং সবচেয়ে বেশি প্রাণহানির শিকার দেশ হিসেবে নাম উঠে আসে যুক্তরাষ্ট্রের। নতুন বছরের প্রথম মাসে সেখানে আরও ১ লাখ ১৫ হাজার মানুষ করোনায় মারা যেতে পারেন। সম্প্রতি এই ভয়াবহ তথ্য জানিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন।

তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ডিসেম্বরেই মারা গেছেন ৭৭ হাজার ৫০০ জন। সেখানে আক্রান্তের সংখ্যাও দুই কোটি ছাড়িয়ে গেছে।

আশঙ্কা করা হচ্ছে, বড়দিনের পরে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর নতুন ঢেউ শুরু হয়েছে। আর এর আঘাতে চলতি মাসে অন্তত ১ লাখ ১৫ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে।

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন তাদের পূর্বাভাসে বলেছে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে যাবে।

চীনে ২০১৯ সালের শেষদিন প্রথমবারের মতো নভেল করোনাভাইরাস শনাক্ত হলেও যুক্তরাষ্ট্রে এটি ব্যাপক হারে ছড়াতে শুরু করে গত বছরের মাঝামাঝি। দেশটিতে প্রথম ৫০ লাখ সংক্রমণের ঘটনা ঘটে ২০০ দিনে, এর পরের ৫০ লাখ যোগ হয় মাত্র ৯৩ দিনে। রোগীর সংখ্যা দেড় কোটিতে পৌঁছায় পরবর্তী ৩১ দিনে এবং পরের ২৫ দিনে সংক্রমণ সংখ্যা দুই কোটিতে গিয়ে দাঁড়ায়।

সম্প্রতি সেখানে আবারও দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত শনিবার দেশটিতে রেকর্ড ২ লাখ ৭৭ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার তৈরি দু’টি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত দেশটিতে ৩০ লাখ ৪৯ হাজার জনকে দেওয়া হয়েছে এসব ভ্যাকসিন। সূত্র: পার্স টুডে, এনডিটিভি

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা