আন্তর্জাতিক

ইয়েমেনের বিয়ে বাড়িতে হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের কৌশলগত হুদাইদা বন্দরনগরীর একটি বিয়ে বাড়িতে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত এসব সন্ত্রাসী।

প্রাদেশিক ভারপ্রাপ্ত গভর্নর মুহাম্মাদ আয়াশ কাহিম ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা-কে জানিয়েছেন, গতকাল (শুক্রবার_ বিকেলের দিকে আল-হাওক এলাকার ওই বিয়েবাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। গভর্নর কাহিম জানান, হামলায় পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। অনুষ্ঠান শেষে লোকজন যখন চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তখন সন্ত্রাসীরা হামলা চালায়।

কাহিম হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের নির্মম ঘটনা ঘটিয়েছে সৌদি ভাড়াটে সন্ত্রাসীরা ও সৌদি নেতৃত্বাধীন সামরিক শক্তি। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো নিতান্তই যুদ্ধাপরাধ যা সমস্ত আন্তর্জাতিক এবং মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

২০১৮ সালে আনসারুল্লাহ আন্দোলন ও মানসুর হাদি অনুগত লোকজনের মধ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে যে চুক্তি হয়েছিল কৌশলগত হুদায়দা বন্দরনগরী তার আওতায় পড়ে। ওই চুক্তি অনুসারে হুদাইদা বন্দরনগরী যুদ্ধমুক্ত অঞ্চল হিসেবে পরিগণিত।

এদিকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোট এবং তাদের অনুগত ভাড়াটে সন্ত্রাসীদের নানামুখী অপতৎপরতার মুখে জাতিসংঘের নীরবতার সমালোচনা করেন গভর্নর কাহিম। তিনি বলেন, বিশ্ব সংস্থা অনায্য নীরবতার কারণে বন্দরনগরী হুদাইদাতে বোমা হামলা হলো। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা