আন্তর্জাতিক

চীনের সঙ্গে উত্তেজনায় ভারতের হাতে রাফাল যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতে আসছে ফরাসি বায়ুসেনার ৪ টি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতেই বিমানগুলো আসছে বলে জানা গেছে।

জানা গেছে, ফরাসি বায়ুসেনার রাফালের সঙ্গেই ভারতে আসছে এয়ারবাস-এ৩৩০ ট্যাংকার বিমানও। মাঝআকাশে যুদ্ধবিমানগুলোতে জ্বালানি নিতে এই বিমান ব্যবহার করা হয়। ফরাসি এয়ারবেস থেকে ভারতের রাফালে জেটগুলোকে আনতেও মাঝপথে আকাশে জ্বালানি নিতে ট্যাংকার বিমান ব্যবহার করা হয়েছিল।

ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার বায়ুসেনার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে ফরাসি রাফালেগুলো। ভারতীয় বিমান বাহিনী সূত্রের খবর, রাজস্থানের যোধপুরে জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত সামরিক মহড়া চালাবে ভারত ও ফ্রান্সের বিমানবাহিনী।

নয়াদিল্লি ও প্যারিসের মধ্যে যৌথ সামরিক মহড়া নতুন কিছু নয়। বিগত প্রায় এক দশক ধরে দুই দেশের বিমান বাহিনীর যৌথ সিরিজের মহড়া চালাচ্ছে। ২০১৯ সালেও ভারতের রুশ নির্মিত সুখোই ৩০ যুদ্ধবিমানগুলো ফরাসি বিমানবাহিনীর সঙ্গে মহড়া চালিয়েছিল। তবে এবার সেই সম্পর্ক আরও মজবুত করে নয়া ওয়ার গেম শুরু করবে দুই দেশ।

এই মহড়ার নাম দেওয়া হয়েছে SKYROS। এর অন্তর্গত ভারত ও ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধবিমান যোধপুরের আকাশে যুদ্ধের নানা কৌশল দেখাবে। একে অপরের সঙ্গে মিলে শত্রুবাহিনীর বিরুদ্ধে কাল্পনিক লড়াই চালাবে। এবারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সম্প্রতি ভারতের হাতে আসা অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ভারতীয় বিমানবাহিনীর গোল্ডেন এ্যারোজ স্কোয়াড্রনের রাফালের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সুখোই যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নেবে। বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে সংঘাতের আবহে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে প্যারিস একথা সামরিক মহড়ার মাধ্যমে সাফ করে দিয়েছে ফ্রান্স। সূত্র: সংবাদ প্রতিদিন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা