আন্তর্জাতিক

ইসরাইলে করোনার ভ্যাকসিন নিয়েও আক্রান্ত ২৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজার-বায়োনটেকের কোভিড ভ্যাকসিন নেয়ার পর নতুন করে দুই শতাধিক ইসরাইলি করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাতে রুশ গণমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

চ্যানেলে -১৩ এর তথ্যমতে, প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর দেশে টিকা নেয়া সত্বেও এ পর্যন্ত ২৪০ জন কোভিড সংক্রমিত হয়েছেন। ভ্যাকসিন নেয়ার কদিনের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। নিয়ম অনুযায়ী দুই ডোজ টিকা নিতে হবে।

ইনজেকশন নেওয়ার পর প্রায় এক হাজার লোকের মধ্যে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে দুর্বলতা, মাথা ঘোরা এবং জ্বর আসা। ইনজেকশন দেয়ার স্থানে ব্যথা, ফোলাভাব এবং লাল হয়ে যায়। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে কজনকে কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

এক সমীক্ষায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই ভ্যাকসিনে করোনার সংক্রমণ রোধে প্রথম ইনজেকশনের আট থেকে দশ দিন পর ইমিউনিটি বাড়তে থাকে। প্রথম ডোজে ৫০ শতাংশ পর্যন্ত সংক্রমণের ঝুঁকি কমে যায়। এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ২১ দিনের মাথায় নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর সাত দিন পর ৯৫ শতাংশ কোভিড রোধে কার্যকর বলেও দাবি বিশেষজ্ঞদের। যদিও ফাইজার-বায়োএনটেকের টিকার সম্পূর্ণ ডোজ নেয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫ শতাংশ থেকে যায়।

এ বিষয়ে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি পরিসংখ্যানে বলা হয়েছে, কোভিড-টিকা নেয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর কোভিড-১৯ এর নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

গেল বছরের ২০ ডিসেম্বর ইহুদি রাষ্ট্রটিতে গণহারে করোনা টিকাদান কর্মসূচিটি চালু করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইতিমধ্যে এক লাখ মানুষকে জরুরিভিত্তিতে ফাইজারের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। যা দেশটির জনসংখ্যার ১২ শতাংশ মানুষ। অক্সফোর্ডের টিকাও দ্রুত ইসরাইলের পৌঁছে যাওয়ার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা