আন্তর্জাতিক

থার্টিফার্স্ট : আতশবাজি প্রাণ গেলো কয়েকশ পাখির!

আন্তর্জাতিক ডেস্ক : পুরো রোম যখন বিষময় ২০২০ সাল পিছনে ফেলে নতুন ভোরের প্রত্যাশায় মত্ত, ঠিক তখন তাদের সেই প্রত্যাশার আনন্দ প্রাণ কাড়লো কয়েকশ পাখির। আর তাতে ফুঁসে উঠেছে দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠনগুলো।

শুক্রবার (১ জানুয়ারি) এ খবর জানিয়েছে গার্ডিয়ান, স্কাই নিউজসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রোমের প্রধান রেলস্টেশনের আনন্দের ওই রাতে কয়েকশ স্টারলিংস পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। আহত হয় অনেক পাখি।

ওই রাতে পাখিগুলোর এভাবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব প্রোটেকশন অব অ্যানিমেলস (ওআইপিএ) একে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে বলছে, উচ্চশব্দে পটকাবাজি ফোটানো ও আতশবাজি এই মৃত্যুর জন্য দায়ী।

‘এটা হতে পারে তারা ভয়ে প্রাণ হারিয়েছে। তারা ভয়ে একসঙ্গে উড়তে গিয়ে নিজেদের মধ্যে ধাক্কা লেগেও মরতে পারে। আবার হতে পারে তারা ভয়ে উড়তে গিয়ে দিশেহারা হয়ে জানালা বা বিদ্যুতের লাইনে আটকে মারা গেছে। তারা হার্ট অ্যাটাকেও মারা যেতে পারে।’ বলেন সংগঠনটির একজন মুখপাত্র।

আতশবাজি প্রতি বছর এভাবে পোষা ও বন্যপ্রাণীদের আহত কিংবা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে উল্লেখ করেন তিনি। এবং করোনার কারণে জারি থাকা কারফিউ উপেক্ষা করেই এ বাজি ফোটানো হয়েছে বলে দাবি সংগঠনটির।

ওআইপিএ ইতালি শাখা পটকাবাজি ও আতশবাজি বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রাণীদের সুরক্ষায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা