আন্তর্জাতিক

‌‌‘এডেন বিমানবন্দরে হামলায় ইরান জড়িত’ 

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পেছনে ইরান জড়িত অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুল মালিক।

আবদুল মালিক বৃহস্পতিবার বলেন, এডেন বিমানবন্দরে গাইডেড মিসাইল হামলায় কিছু ইরানি বিশেষজ্ঞ জড়িত রয়েছে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারের সদস্যরা বহনকারী একটি বিমান বুধবার দেশটির এডেন বিমানবন্দরে অবতরণের পরপরই হামলার মুখে পড়ে। এতে অনন্ত ২৬ জন নিহত হয়েছেন। তবে সরকারের কেই হতাহত হননি।

সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, বুধবার নতুন সরকারের সদস্যরা দেশটির অস্থায়ী রাজধানী এডেনে প্রথম সভা করেছেন।

সভায় নতুন সরকারের প্রধানমন্ত্রী সাইদ বলেন, প্রাথমিক তদন্তের ফলাফলে এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পেছনে হুতি জঙ্গিগোষ্ঠী জড়িত। সেনাবাহিনী ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, গাইডেড মিসাইল হামলায় কিছু ইরানি বিশেষজ্ঞ জড়িত রয়েছে।

এদিকে সৌদি সমর্থিত সরকারের ওপর হামলার প্রতিশোধ নিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই রাতজুরে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কয়েকটি অংশে বিমানহামলা চালায় সৌদি-আমিরাত জোট।

হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাতেই জোটের পক্ষ থেকে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হুতিদের নিয়ন্ত্রিত দুটি এলাকায় হামলা চালানো হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা