আন্তর্জাতিক

কোনও সামরিক শক্তিকে ভয় পাই না: ইরানী জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের কোনও সামরিক শক্তিকে ভয় করে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। সাম্প্রতি ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধির জেরে সেই মন্তব্য করেন। খবর তাসনিম নিউজের।

মার্কিন বাহিনীকে উদ্দেশ্যে করে হোসেইন সালামি বলেন, ইরান বিশ্বের যে কোনও পরাশক্তিকেই মোকাবেলা করতে সক্ষম এবং সর্বদা প্রস্তুত। জেনারেল কাসেম সোলায়মানির প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লবী গার্ডসের কমান্ডার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ৪১ বছর ধরে আমরা আমাদের স্বাধীনতাকে শক্ত হাতে ধরে রেখেছি। এদিকে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মতে, বিদেশি সামরিক ও রাজনৈতিক নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের নিজস্ব কর্ম।

ওয়াশিংটন ও তেলআবিব এই কাজকে যেভাবে শিল্পে পরিণত করেছে পৃথিবীর অন্য কোনও দেশের পক্ষে তা সম্ভব হয়নি। পত্রিকাটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে দাবি করে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার হুমকি দিয়েছেন।

পত্রিকায় এমন সময় এ দাবি করে যখন প্রেসিডেন্ট রুহানি বৃহস্পতিবারই এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে ইরাকের সাবেক শাসক সাদ্দামের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, সাদ্দাম ইরানের বিরুদ্ধে আট বছরের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং পরে তার সরকারের পতন হয়। অন্যদিকে ট্রাম্প গত তিন বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার প্রশাসনেরও পতন ঘটতে যাচ্ছে।

ট্রাম্প যেসব অপরাধ ও জুলুম করেছেন তার ফলে ইতিহাসে তার নাম লাঞ্ছিতদের সারিতে স্থান পাবে। প্রেসিডেন্ট রুহানির এই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের জন্য ওয়াশিংটন টাইমসের কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় বলেছেন, বিদেশি নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা মার্কিন-ইসরাইলি বাণিজ্য।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা