আন্তর্জাতিক

করোনা মুক্তির প্রত্যাশায় আমেরিকায় বর্ষবরণ

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামরি করোনায় সংক্রমিত ও মৃত্যুতে শীর্ষে থাকা আমেরিকার জনসাধারন শোকে কাতর হয়ে একেবারেই হতাশার মধ্যে ইংরেজী নতুন বছর ২০২১ কে বরণ করে নিয়েছে। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এবার বলের পতন ঘটিয়ে নতুন বছরকে বরণ করা হয়। তবে জনশুণ্য উদ্যানে প্রাণের সাথে প্রাণ মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় লাখ লাখ মানুষের কন্ঠে হ্যাপী নিউ ইয়ার ধ্বনি।

২০২০ সালকে বরণেও টাইমস স্কোয়ারে ১২ লাখের বেশী মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে এবার মাত্র ৩০০ জনকে আমন্ত্রণ জানানো হয় সম্মুখযোদ্ধা এবং তাদের ঘনিষ্ঠদেরকে। সবকিছু টিভিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপভোগ করতে হয়। টেলিফোন, টেক্সট, হুয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে শুভেচ্ছা বিনিময় এবং প্রিয়জনেরা ভিডিও কনফারেন্সে পরস্পরের সান্নিধ্যে আসার চেষ্টা করেন।

করোনার সংক্রমণের ভীতির কারণে বন্ধু-বান্ধবেরা দল-বেধে পারিবারিক আমেজে বর্ষবরণের আড্ডাতেও মেতে উঠতে চাননি। বছরের শেষ দিনও ৩৮০৮ জনের মৃত্যু হয়েছে। এর আগেরদিন এ সংখ্যা ছিল আরো বেশী। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ২২৯৩৪৯। গত এক সপ্তাহ ধরেই আক্রান্তের সংখ্যা চরমে উঠেছে। দৈনিক গড়ে ১৮৩২৮৭ জন আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তির গড় সংখ্যা দাঁড়িয়েছে সোয়া লাখের মত।

৩১ ডিসেম্বর পর্যন্ত করোনায় মারা গেছে ৩ লাখ ৪৫ হাজার। আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৯৯ লাখের বেশী অর্থাৎ দুই কোটি ছুঁই ছুঁই করছে। টিকা প্রদানের কার্যক্রম শুরু হলেও আতংক কমেনি। শিশু-কিশোরেরা করোনায় তেমন একটা আক্রান্ত হচ্ছে না বলে কোন কোন মহল প্রচারণা চালালেও বাস্তবে তা সত্য নয়। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে শিশু-কিশোরের আক্রান্ত হবার সংখ্যা বেড়েছে ১০ লাখ। আমেরিকান একাডেমিক অব পেডিয়েট্রিস এবং চিলড্রেন হাসপাতাল এসোসিয়েশন এ তথ্য জানায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে শিশু-কিশোরের আক্রান্তের সংখ্যা ১৭৯০০০।

এ যাবত মোট ২০ লাখ ৬৮১ শিশু-কিশোর করোনায় গুরুতরভাবে আক্রান্ত হয়েছিল বলেও সংস্থা দুটি উল্লেখ করেছে। অর্থাৎ মোট আক্রান্তের ১২.৪% হচ্ছে শিশু-কিশোর। স্বাস্থ্য বিভাগের ড্যাটা থেকে উদঘাটিত তথ্য অনুযায়ী প্রতি লাখ শিশু-কিশোরের ২৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়। ডিসেম্বরের ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত আক্রান্তের হার বেড়ে ২২% হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা