আন্তর্জাতিক

নিউইয়র্কের টাইমস স্কয়ারে জাঁকজমক কাউন্টডাউন

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির মধ্যেই বিশ্বজুড়ে চলছে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে, আবার কোথাও চলছে সীমিত আয়োজন। সতর্কতামূলক অনেক দেশেই বাতিল করা হয়েছে বর্ষবরণের নানা আয়োজন।

প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে 'ক্রিস্টাল বলের' আলোকসজ্জার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হবে। তবে, ইংরেজি নববর্ষ বরণের ক্ষণগণনার (কাউন্টডাউন) বার্ষিক আয়োজন এবার হবে ভিন্নভাবে।

আয়োজকরা ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন, টাইমস স্কয়ারে ক্রিস্টাল বল ও কাউন্টডাউন পর্ব চলবে। তকে তা উপভোগ করতে হবে ঘরে থেকে। করোনাভাইরাসের বিস্তার রোধে সবার স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি ২০২১ সালকে স্বাগত জানানো হবে। এর মাধ্যমে ১১৪ বছরের ইতিহাসে অনুষ্ঠানটির আদল বদলে যাবে।

এবার ৩২ হাজার এলইডি লাইট সংযুক্ত করা হয়েছে। ঘরে বসেই মার্কিন নাগরিকরা ভাগাভাগি করবেন নতুন দিনের আনন্দ।

প্রতিবার নতুন বছরকে কেন্দ্র করে চোখ ধাঁধানো আতোশবাজির আয়োজন থাকে অস্ট্রেলিয়ার সিডনিতে। নির্দিষ্ট সময়ের আগেই ভীড় করতে দেখা যায় নানা বয়সের দর্শনার্থীদের। কিন্তু করোনার কারণে এবছর চিত্র পুরোই ভিন্ন। সরকারি নিষেধাজ্ঞায় খাঁ খাঁ করছে সিডনি হারবার এলাকা।

করোনা মহামারির কারণে স্কটল্যান্ডে হয়েছে ব্যতিক্রমী আয়োজন। আকাশে আলোকিত ড্রোন উড়িয়ে সম্পন্ন করা হয় ২০২১ বরণের প্রস্তুতি। দেশটির নাগরিকরা নতুন বছরের আলোক সজ্জা উপভোগ করতে পারবেন অনলাইনের মাধ্যমে।

নতুন বছর ঘিরে বেলারুশে আয়োজন করা হয় নাচের অনুষ্ঠান। যাতে অন্যান্যদের পাশাপাশি প্রেসিডেন্টও অংশ নেন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতেও ইংরেজি নতুন বছর বরণকে কেন্দ্র করে নেয়া হয়েছে কড়াকড়ি। দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের পাশাপাশি পাঞ্জাব ও কেরালায় থাকছে রাত্রিকালীন কারফিউ। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বড় জমায়াতে। স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরকে বরণের আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

সংক্রমণ বাড়লেও বর্ষবরণের আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে ইতালির মানুষ। বড় ধরনের উৎসব বাতিল হলেও বাড়িতে উৎসব আয়োজনে নিষেধাজ্ঞা নেই। কাজেই শেষ মুহুর্তের বেচাকেনায় ব্যস্ত ইতালির মানুষ।

আয়োজকদের একজন বলেন, আমরা পরীক্ষামূলক আয়োজন করলাম। এবার আগে মতো জনগণ আসবে না। ভাচুর্য়ালি মানুষ দেখবে পুরো কার্যক্রম। যে যেখানেই থাকুন, প্রত্যাশা করবো নতুন বছর হোক আনন্দের।

প্রতিবছরের মতো এবছরও জমকালো আয়োজনে নতুন বছরকে বরণের প্রস্তুতি নিয়েছে চীন। করোনার ঝুঁকি কাটিয়ে ওঠায় এবছর যোগ হয়েছে বাড়তি আনন্দ। বর্ণিল আলোর ঝলকানি আর মনোমুগ্ধকর সঙ্গীত সবই নতুন বছরকে রাঙিয়ে তুলতে।

চীনের মিডিয়া গ্রুপের উদ্যোগে এই আয়োজন করা হয়। দীর্ঘ চার ঘণ্টা চলে অনুষ্ঠান। যার মধ্য দিয়ে বর্ষবরণের মূল আয়োজনের প্রস্তুতি ফুটে ওঠে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা