আন্তর্জাতিক

আসামে ৭০০ মাদ্রাসা বন্ধের বিল পাস

আর্ন্তজাতিক ডেস্ক : আসামে সব মাদ্রাসা বন্ধ করার জন্য একটি বিল পাস হয়েছে ভারতে। আসাম বিধানসভায় বুধবার(৩০ডিসেম্বর) উগ্র হিন্দুত্ববাদী ক্ষমতাসীন বিজেপি এই আইন পাস করেছে। এর অধীনে এই রাজ্যের কমপক্ষে ৭০০ মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে এপ্রিলের মধ্যে। তবে সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধী রাজনীতিকরা। তারা বলেছেন, এই আইন মুসলিমবিরোধী।

বিরোধী কংগ্রেসের এমএলএ ওয়াজেদ আলী চৌধুরী বলেছেন, এই ধারণাটি হলো মুসলিমদের উৎখাত বা নির্মূল করার পদক্ষেপ। আরো বলা হয়েছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে এটা হলো সরকারের মুসলিম বিরোধী নীতির প্রতিফলন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা বিধানসভায় আগামী এপ্রিলের মধ্যে আসামের সব মাদ্রাসা এপ্রিলের মধ্যে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

তাকে দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির উদীয়মান তারকা হিসেবে। হিমান্ত বিশ্বশর্মা বিধানসভায় বলেন, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে মসজিদের ইমামের চেয়ে আমাদের বেশি প্রয়োজন ডাক্তার, পুলিশ অফিসার, সরকারি কর্মচারি, শিক্ষক। তিনি আরো বলেন, ওইসব মাদ্রাসা বন্ধ করে দিয়ে সেগুলোকে নিয়মিত স্কুলে পরিণত করবে সরকার।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা