আন্তর্জাতিক

চীনে সিনোফার্মের টিকা ব্যবহারে অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ফার্মাসিউটিক্যাল জায়ান্ট সিনোফার্মের কোভিড-১৯ টিকা দেশে ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। বুধবার সিনোফার্ম তাদের টিকা ৭৯ শতাংশ কার্যকর জানানোর পর বৃহস্পতিবার এ অনুমোদন দেয়া হলো।

জনমানুষের ব্যবহারের জন্য দেশে এই প্রথম কোনো করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিল চীন। শীতজুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার মধ্যে বেইজিং বৃহস্পতিবার কর্তৃপক্ষ টিকা অনুমোদন দিল।

সিনোফার্মের অংশীদার চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) ইউনিট হিসেবে বেইজিং বায়োলোজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউটের তৈরি এই টিকা ৭৯.৩৪ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এই মাসেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চীনের সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়। তবে জরুরি অনুমোদন দিয়ে এর আগেই চীনে অনেককে টিকা দেয়া হয়েছে।

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের ব্যবহারের জন্য গত জুলাইতেই টিকা ব্যবহারের অনুমোদন দেয় চীন। সিএনবিজির তৈরি দুটি ও সিনোভ্যাকের একটি টিকা দেশটির ১৫ লাখ মানুষকে দেয়া হয়েছে।

ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকার চেয়ে সিনোফার্মের টিকার কার্যকারিতা কম হলেও এশিয়া অঞ্চলে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সিনোফার্মের এই টিকাকে সম্ভাব্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কোভিড-১৯ টিকা তৈরির প্রতিযোগিতায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে রয়েছে চীনও। দেশটিতে ইতোমধ্যে পাঁচটি করোনার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে।

যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদনের একদিন পর চীন সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা