আন্তর্জাতিক

নববর্ষ উদযাপন বন্ধে ফ্রান্সে পুলিশ মোতায়েন

আর্ন্তজাতিক ডেস্ক : নববর্ষ উদযাপন বন্ধ ও করোনার সংক্রমণ ঠেকাতে জারি করা কারফিউ বলবৎ রাখতে এক লাখ পুলিশ মোতায়েন করতে যাচ্ছে ফ্রান্স। এছাড়া বছরের শেষ রাতে সড়কে গাড়িতে অগ্নিসংযোগ বন্ধ করতে সড়কে সশস্ত্র পুলিশ থাকবে। ফ্রান্সে এ পর্যন্ত ২৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬৪ হাজারের বেশি আক্রান্ত। আক্রান্তের তালিকায় দেশটি বিশ্বে পঞ্চম।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বিভিন্ন নগরীর কেন্দ্রগুলোতে এবং শহরতলির ফ্লাশপয়েন্টগুলোতে রাত ৮টা থেকে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বিকেলে রাজধানী প্যারিসের অর্ধেক মেট্রো ট্রেন বন্ধ থাকবে। বিস্তৃত পরিসরে গণপরিবহন বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

জেরাল্ড ডারমানিন আরও জানিয়েছেন, গোপনে নববর্ষ উদযাপনের কোনো অনুষ্ঠানের খবর পাওয়া মাত্র পুলিশ তা বন্ধ করে দেবে এবং অংশগ্রহণকারীদের জরিমানা করা হবে। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য কোনো বিপজ্জনক বস্তু যাতে পরিবহণ করা না যায়, সেজন্য প্রত্যেকটি যানবাহনে তল্লাশি চালাবে পুলিশ।

২০০৫ সালে প্যারিসসহ বেশ কয়েকটি শহরে দাঙ্গা চলাকালে গাড়ি পোড়ানো হয়েছিল। এর পর থেকে শহরতলিগুলোতে নববর্ষের রাতে নিয়মিতভাবে গাড়ি পোড়ানো হয়। গত বছর নববর্ষের রাতে এক হাজার ৪৫৭টি গাড়ি পোড়ানো হয়েছিল। চলতি বছর গাড়ি পোড়ানো বন্ধে অতিরিক্ত সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। কনটেইনারে থাকা তরল দাহ্য পদার্থ বিক্রি বন্ধে দোকান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জেরাল্ড।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা