আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে এক পাকিস্তানি সেনা নিহত ও এক বেসামরিক লোক গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিনা উসকানিতে কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণ করে ভারতীয় বাহিনী। খবর আনাদোলুর।

এর পরই এর জবাবে পাল্টা গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। দুপক্ষের গোলাগুলিতে কাশ্মীর সীমান্তের কোটকোতেলা সেক্টরের বেসামরিক লোকজনের ব্যাপক ক্ষতি হয়েছে। ফালনিবাজার এলাকায় ৩৪ বছরের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারতীয় যেসব সেনা চৌতি থেকে গুলিবর্ষণ করা হয়েছে, সেখানে পাল্টা হামলা চালিয়েছে তাদের বাহিনী।পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর সঙ্গে কাশ্মীর নিয়ে বিরোধ দীর্ঘদিনের।

গত বছর ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে জুম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকে দুই প্রতিবেশীর সঙ্গে বিরোধ আরও চরম আকার ধারণ করে। পাশাপাশি বেড়েছে সীমান্ত সংঘাতও।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা