আন্তর্জাতিক

বছরের শুরুতেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক : বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। আগামী ৬ জানুয়ারি কংগ্রেস ও সিনেটের যৌথ অধিবেশন বসছে। এই যৌথ অধিবেশনে নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের বিজয়ে বাঁধা সৃষ্টি করতে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়েছেন অনেক রক্ষণশীল রিপাবলিকান আইনপ্রণেতা। এই বিশেষ অধিবেশনে ইলেক্টোরাল ভোট আনুষ্ঠানিকভাবে গণনা করার কথা। এদিকে ট্রাম্পের সমর্থক শ্বেতাঙ্গবাদী গোষ্ঠীর কট্টর সদস্যরা এদিন ওয়াশিংটনে এক ব্যাপক সমাবেশের ডাক দিয়েছে। উইমেন ফর আমেরিকা ফাষ্টের ব্যানারে সমাবেশ আহবান করা হলেও পেছনে রয়েছে উগ্র শেতাঙ্গবাদী সংগঠন প্রাউড বয়জের মদত।

খোদ প্রেসিডেন্ট ট্রাম্প এই সমাবেশে যোগ দিতে টুইট করে সারা আমেরিকা থেকে মানুষজনকে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন। এমনকি বার বার তিনি সোশ্যাল মিডিয়া টুইটার, ফেসবুকে এই আহ্বানে প্রতিধ্বনি করছেন।

ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, এই সমাবেশ শান্তিপূর্ণ নাও হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্হা নিয়ে সমাবেশে আসতে একে অন্যকে বার্তা দিচ্ছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এই ইঙ্গিতপূর্ণ বার্তাকে গুরত্বের সাথে নিয়েছে। ওয়াশিংটন ডিসির নতুন পুলিশ কমিশনার রবার্ট কন্টি বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দেয়া হবে না। তবে যে কোন ধরনের সহিংসতার অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। বসে নেই বিরোধী পক্ষ, তারাও সকল প্রস্তুতি নিয়ে রাখছে।

এই সমাবেশ ঘিরে মেট্রো ওয়াশিংটনের হোটেলগুলো এখন পূর্ণ। কোন রুম খালি নেই। নতুন বুকিং রাখছে না কেউ। ওয়াশিংটন ডিসি ও মেরিল্যান্ডের চিত্র এটা। যে কোন সহিংস ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন সকলেই। সিনেটে মেজরিটি লিডার রিপাবলিকান মিচ ম্যককণেল প্রকাশ্যে কিছু না বললেও ব্যক্তিগতভাবে দলের আইনপ্রণেতাদের এই কাজে শামিল না হওয়ার পরামর্শ দিয়েছেন বলে সিএনএন জানায়।

মিসৌরির সিনেটর রিপাবলিকান জোশ হাউলি ট্রাম্পের পক্ষ নিয়ে যৌথ অধিবেশনে ইলেক্টোরাল ভোট নিয়ে আপত্তি উত্থাপন করবেন বলে জানান।

হাউলিকে সমর্থন করেন এমন অন্তত আরো ২০ জন আইনপ্রণেতা রয়েছেন বলে দ্য হিল জানিয়েছে। ট্রাম্প তার পক্ষে আরো লোক টানতে চেষ্টা অব্যাহত রেখেছেন। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার সিনেটের হাউলির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, কয়েক ডজন মামলায় হারার পর মিথ্যা ভোট জালিয়াতির দাবি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে, তবে ভেতরে ভেতরে অনেক রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পের পক্ষে নয় বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সে ৭ জানুয়ারি মধ্যপ্রাচ্যে যাওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচী বাতিল করা হয়েছে বলে হোয়াইট হাউসের এক বিশ্বস্ত সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা