আন্তর্জাতিক

আবারও ব্রিটেনে লকডাউন, ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : বড়দিন উৎসব ঘিরে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে রোববার (২০ ডিসেম্বর) থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যেসব এলাকা লকডাউনের আওতায় থাকবে, সেসব এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে।

এলাকাগুলোতে ভ্রমণ সতর্কতাও জারি করা হয়েছে। এর মধ্যে দেশটিতে করোনাভাইরাসের যে নতুন উপসর্গ শনাক্ত হয়েছে, তা আরও দ্রুত গতিতে ছড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা। যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বড়দিনের পরপরই অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

সর্বোচ্চ পর্যায়ের লকডাউনের ঘোষণা আসার পরপরই বিপণিবিতানে ভিড় করতে দেখা যায় লন্ডনের বাসিন্দাদের। ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করেই শেষ মুহূর্তে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ বড়দিন উপলক্ষে কেনাকাটা সারতে দেখা যায় বহু মানুষকে।

এর আগে স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে লন্ডনসহ কয়েকটি শহরে সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বড়দিনের উৎসব ঘিরে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে রোববার থেকে দুই সপ্তাহের জন্য এ লকডাউনের ঘোষণা দেন বরিস। ৩০ ডিসেম্বর লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বরিস জনসন বলেন, ‘আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে, আর তাই কঠোর বিধিনিষেধের কথা ভাবতে হলো। এবারের বড়দিন অন্যবারের মতো উদযাপন করতে পারব না আমরা। যেসব এলাকা লকডাউনের আওতায় থাকবে, সেসব এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। এক এলাকা থেকে আরেক এলাকায় ভ্রমণ সতর্কতাও জারি করা হয়েছে।’

তবে কিছুটা হলেও স্বস্তির খবর পেল ব্রিটেনবাসী। যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বড়দিনের পর ২৮ বা ২৯ তারিখের দিকে অনুমোদন পাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত তথ্য সংস্থাটির কাছে আসতে পারে (২১ ডিসেম্বর) সোমবার। অক্সফোর্ডের টিকার ১০ কোটি ডোজ অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার। দেশটিতে ইতোমধ্যে এক লাখ ৪০ হাজার মানুষ মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের টিকা নিয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা