আন্তর্জাতিক

ভ্যাকসিন নিচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে করোনা ভ্যাকসিন নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাইডেনের নির্বাচনী অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে মার্কিন গণমাধ্যম।

ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করতেই বাইডেন ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানানো হয়।

এদিকে, স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার পরিবার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হলেও কবে নাগাদ তারা গ্রহণ করবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে, ভ্যাকসিন নিয়ে জনগণের ভীতি দূর করতে বারাক ওবামা, বিল ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনসম্মুখে ভ্যাকসিন দেয়া হবে বলে খবর প্রকাশ করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা